কুমিল্লায় পুলিশের ওপর মাদক ব্যবসায়ীদের হামলায় আহত ৩ পুলিশ সদস্য

কুমিল্লায় পুলিশের ওপর মাদক ব্যবসায়ীদের হামলায় আহত ৩ পুলিশ সদস্য
ছবিঃ সংগ্রহীত

কুমিল্লা সদর ধর্মপুর রেলগেট এলাকায় আসামি ধরার অভিযান চলাকালে পুলিশের ওপর হামলা ও পুলিশের গাড়ি ভাঙচুর করেছেন মাদক ব্যবসায়ীরা। এতে আহত হন অন্তত ৩ পুলিশ সদস্য।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে সদর উপজেলার ৩ নং দুর্গাপুর ইউনিয়নের ধর্মপুর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানান, কুমিল্লা সদর ধর্মপুর এলাকার ওয়ারেন্টভুক্ত আসামি মো. রবিনকে পুলিশ আটক করলে সেখানে স্থানীয় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের উত্তেজনা তৈরি হয়। এ সময় রবিনের সহযোগী একদল মাদক ব্যবসায়ী ক্ষিপ্ত হয়ে পুলিশ এবং পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করেন। একপর্যায়ে রবিন এক পুলিশ সদস্যের হাতে কামড় দিয়ে পালিয়ে যায়। ইট-পাটকেল নিক্ষেপের কারণে পুলিশের একটি গাড়ির ক্ষতি হয়েছে। এছাড়াও তিন পুলিশ সদস্য আহত হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ধর্মপুর এলাকায় অভিযান পরিচালনা করেন।

এবিষয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক জানায়, শনিবার দুপুরে ধর্মপুর এলাকায় চেকপোস্টে তল্লাশি চালানোর সময় পুলিশ রবিনের কাছে একটি ছুরি পায়। সে (রবিন) পুলিশের ওয়ারেন্টভুক্ত আসামি। এ নিয়ে পুলিশ সদস্যদের সঙ্গে স্থানীয় মাদক ব্যবসায়ীদের উত্তেজনা দেখা দেয়। মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে এবং পুলিশ সদস্যের হাতে কামড় দিয়ে রবিন পালিয়ে যায়। এ ঘটনার পর অভিযুক্ত আসামি ও হামলায় জড়িতদের আটক করতে অভিযানে নেমেছে পুলিশ। পরে এবিষয়ে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গলাচিপায় বোরাক-মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে রিকশা চালকদের বিক্ষোভ

ঐতিহ্যবাহী চরকাজল মাধ্যমিক বিদ্যালয় : ম্যানেজিং কমিটির আহ্বায়ক মুহাম্মদ আল মামুন

আইরিন খানম আর নেই

গলাচিপায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত

গলাচিপায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

গলাচিপায় ধাওয়া-পাল্টা ধাওয়া সংঘর্ষ ভাংচুরের মধ্য দিয়ে বিএনপির দুই গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

গলাচিপায় যুবঅধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গলাচিপায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

গলাচিপায় হাফিজিয়া মাদ্রাসা ছাত্র অপহরণের অভিযোগ : ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবী

১০

গলাচিপা : প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন

১১

ওরা জীবনের সাথে সংগ্রাম করে পাঁচটি খাল সাঁতার কেটে যায় স্কুলে!

১২

গলাচিপায় বসত ঘর আগুনে ভস্মিভূত

১৩

গলাচিপায় শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ

১৪

গলাচিপায় ঝালমুড়ির পসরা হাতে অবুঝ দুই শিশুর পড়া-শোনার দায়িত্ব নিলেন ইউএনও

১৫

গলাচিপায় প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা

১৬

গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় দুই চোর আটক

১৭

গলাচিপায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

১৮

গলাচিপায় জমিজমার বিরোধে সংঘর্ষে আহত ১৫

১৯

জুলাই মাসে জন্ম-মৃত্যু নিবন্ধন : আবারো দেশসেরা গলাচিপার ইউএনও ইজাজুল

২০