গলাচিপায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গ্রামর্দ্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল

গলাচিপায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গ্রামর্দ্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল

 


প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ইউনিয়ন পর্যায়ের (প্রথম রাউন্ড) খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে গ্রামর্দ্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল।

টুর্ণামেন্টের গুরু থেকেই দলটি দেখিয়েছে অসাধারণ নৈপুণ্য, দৃঢ় দলগত সমন্বয় এবং অদম্য মনোবল। ধারাবাহিকভাবে প্রতিপক্ষকে পরাজিত করে তারা ফাইনালে পৌঁছেএবং সেখানে চমৎকার পারফরম্যান্সের মাধ্যমে শিরোপা নিশ্চিত করে।

সংশ্লিষ্টরা জানান, এই সাফল্য কেবল ট্রফি জয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, ঐক্য ও আত্মবিশ্বাসের উজ্জ্বল প্রতিফলন। এ অর্জনের পেছনে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের সম্মিলিত সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এদিকে, সুশৃঙ্খল ও সুন্দরভাবে টুর্ণামেন্ট আয়োজনের জন্য সংশ্লিষ্টক র্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আয়োজক ও অংশগ্রহণকারীরা। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন অব্যাহত থাকলে শিক্ষার্থীরা ক্রীড়ার প্রতি আরও উৎসাহিত হবে এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক প্রভাব ফেলবে।

স্থানীয়দের মতে, এই অর্জন পুরো এলাকার জন্য গর্বের। তারা আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতে দলটি আরও বড় সাফল্য অর্জন করবে

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গলাচিপায় টাকার বিনিময়ে গরু চোরের সাথে দফারফা

সন্তানদের ভবিষ্যতের জন্য প্রবাসে মা, সাফল্যের দিনে চোখে জল : এক যুগের ত্যাগে তিন সন্তানের স্বপ্নপূরণ, গর্বিত মা আজও হাজার মাইল দূরে

গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসিতে সাফল্য : উপজেলায় মেধাক্রমে প্রথম ও তৃতীয়

গলাচিপায় বিএনপি নেতার মৃত্যুতে তদন্ত কমিটি গঠন

গলাচিপায় সাপের কামড়ে বিএনপি নেতার মৃত্যু

গলাচিপায় জুলাই গণঅভুত্থান দিবস উদযাপন : আলোচনা সভা, জুলাই শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

গলাচিপায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত

গলাচিপায় স্কুল ফিডিং খাদ্যে অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত

গলাচিপার সংরক্ষিত বনায়ন এখন অরক্ষিত : হুমকির মুখে ম্যানগ্রোভের ফরেস্ট এবং জীববৈচিত্র

ফিটনেস বিহীন গাড়ি ও অনভিজ্ঞ চালক : মামলা করার আহ্বান জানালেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর

১০

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের লক্ষ্যে গলাচিপায় জামায়াতের গণমিছিল

১১

গলাচিপায় অনলাইন জুয়ার নেতিবাচক প্রভাব ও প্রতিরোধের উপায় করণীয় শীর্ষক সেমিনার

১২

গলাচিপায় স্কুলের মাঠ কেটে ঘেরের পানি নিষ্কাশন: শিক্ষার্থীদের যাতায়াতে দুর্ভোগ

১৩

গলাচিপা প্রেসক্লাব : প্রয়াত সম্পাদক রিচার্ডের স্মরণ সভা

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধন : টানা দুইবার বিভাগের সেরা ইউএনও গলাচিপার ইজাজুল হক

১৫

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্স : ডেন্টাল সার্জন থাকলেও মিলছে না কাঙ্খিত সেবা

১৬

গলাচিপায় খালে পড়ে বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু

১৭

বাম হাতে ছাতা ডান হাতে কলম নিয়ে পরীক্ষা দিচ্ছে মাদ্রাসার শিক্ষার্থীরা

১৮

বৈরী আবহাওয়ায় গভীর সাগরে তিন ট্রলার ডুবি, নিখোঁজ ১৩ জেলে

১৯

বঙ্গোপসাগরে নিখোঁজ আল আমিন জীবিত উদ্ধার : ‘অপর ৫ জেলে হয়তো বেঁচে আছেন’ -আল আমিন

২০