শান্তির সিংড়া গড়ার প্রত্যয়ে দাউদার মাহমুদের উঠান বৈঠক অনুষ্ঠিত

শান্তির সিংড়া গড়ার প্রত্যয়ে দাউদার মাহমুদের উঠান বৈঠক অনুষ্ঠিত

নাটোর-৩, সিংড়া আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি নিয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলার আয়েশ বাজার এলাকায় বিএনপির উদ্যোগে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী দাউদার মাহমুদ।

সভায় সভাপতিত্ব করেন পিএম ইব্রাহীম হোসেন এবং সঞ্চালনা করেন মোঃ আব্দুল কাদের প্রাং।

বক্তব্যে দাউদার মাহমুদ বলেন, আগামী দিনে শান্তির সিংড়া, নিরাপদ সিংড়া গড়তে চাই। এমপি কে হবে জানি না, তবে সিংড়া আমার জন্মস্থান—জীবনভর আপনাদের পাশে থাকবো। সবাই মিলে এমন একটি সিংড়া গড়তে চাই, যেখানে আমাদের পরবর্তী প্রজন্ম শান্তিতে বসবাস করতে পারবে।

এসময় আরও উপস্থিত ছিলেন—পৌর বিএনপির সদস্য সংগ্রহ ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব তায়েজুল ইসলাম, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন বাবু, মো. খালেকুজ্জামান, উপজেলা বিএনপির সদস্য সবুজ মাহমুদ, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, ডাহিয়া ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান বকুল, ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, ৪নং ওয়ার্ড সভাপতি মোঃ আলহাজ হোসেন, ৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ আসমত আলী, যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম, ৪নং ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান, কৃষক দলের সদস্য মোঃ হাফিজুর রহমান ও গ্রামপ্রধান মোঃ রবিউল প্রমুখ।

উঠান বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিতে দলীয় নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডর বিধ্বস্ত জেলেরা এখন অন্য পেশায়

১

গলাচিপা পৌরসভা নির্বাচন ঃ কাউন্সিলর পদপ্রার্থী জাহিদের নির্বাচনী ইশতেহার ঘোষণা

২

ট্রলারের ধাক্কায় ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ

৩

ব্রিজের অভাবে শিক্ষার্থীসহ ৭ হাজার মানুষের দুর্ভোগ

৪

গলাচিপায় বিএনপির সাইনবোর্ড টানিয়ে ইউনিয়ন পরিষদের গোডাউন দখল

৫

বাল্য বিয়ে : ‘আমি লেখা পড়া করতে চাই’ -সপ্তম শ্রেণির শিক্ষার্থী ঝুমুর

৬

‘উদারতার সুযোগ নিয়ে কেউ যেন পরিস্থিতির অপব্যবহার করতে না পারে’ -নুরুল হক, প্রতিমন্ত্রী

৭

গলাচিপায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

৮

‘খারাপ কাজ করেলে বিএনপির পরিচয় দিতে পারবেন না’ বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে -আকন কুদ্দুসুর রহমান

৯

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গলাচিপার মেয়ে শারমিন লিজা : স্বপ্ন থেকে বাস্তবতার গল্প

১০

এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া দিনমজুরের ছেলে জাহিদুলের স্বপ্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া

১১

সমাজসেবক আশ্রাফ হাওলাদারের মহাপ্রস্থান

১২

গলাচিপায় প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল পাইলটিং কার্যক্রমের উদ্বোধন

১৩

কলেজ শাখায় নেই শিক্ষক-কর্মচারী : পরীক্ষায় অংশ নেওয়া দুজনই ফেল

১৪

গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় জনতার হাতে আটক সাবেক ইউপি সদস্য ॥ থানায় মামলা

১৫

অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল মাইশার

১৬

গলাচিপার কালিকাপুর নুরিয়া কামিল মাদ্রাসায় ‘নজরুল বর্ষ’ পালিত

১৭

গলাচিপায় নানা আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

১৮

গলাচিপায় এতিমখানার মাছ শিক্ষকের বাড়িতে : ভ্রাম্যমান আদালতে ৮০ হাজার টাকা জরিমানা

১৯

বাজি ফোটাতে গিয়ে ৫ আঙুল বিচ্ছিন্ন শিক্ষার্থীর

২০