‘কৃষিই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৬ হাজার ১৬৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও রাসায়নিক সার বিতরণ এবং ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বেলা ১১টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে উপজেলা কৃষি অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক।
উপজেলা কৃষি অফিসার আরজু আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা গণঅধিকার পরিষদের আহŸায়ক মো. হাফিজুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহŸায়ক মো. আশরাফুজ্জামান, উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মো. জাকির হোসেন, প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুরের বড় ভাই মো. নুরজামাল ইসলাম নুর, জেলা যুব অধিকার পরিষদের সহ-সভাপতি মহিবুল্লাহ এনিম। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজ, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ প্রান্তিক কৃষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে ৪ হাজার ৫০০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার, ৩০০ জনের প্রত্যেককে ১০ গ্রাম হাইব্রিড মরিচের বীজ, ৫ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার এবং ১ হাজার ৩৬৫ জনের প্রত্যেককে ৫টি করে বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা সর্বমোট ৬ হাজার ১৬৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিতরণ করা হয়।
ইউএনও আবুজর মো. ইজাজুল হক বলেন, আমাদের দেশ কৃষি প্রধান দেশ। আমাদের দেশে যদি কোন উন্নয়ন হতে হয়, দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে অবশ্যই কৃষককে সাথে নিয়ে যেতে হবে।কৃষককে পিছনে ফেলে কখনোই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না।
মন্তব্য করুন