গলাচিপায় ম্যানগ্রোভ প্রকল্পের ৪ শতাধিক গাছ স্কেভেটর দিয়ে ধ্বংস করেছে দুর্বৃত্তরা : ৪ জনের বিরুদ্ধে সাধারণ ডায়েরী

গলাচিপায় ম্যানগ্রোভ প্রকল্পের ৪ শতাধিক গাছ স্কেভেটর দিয়ে ধ্বংস করেছে দুর্বৃত্তরা : ৪ জনের বিরুদ্ধে সাধারণ ডায়েরী

পটুয়াখালীর গলাচিপায় জমি দখল করার উদ্দেশ্যে বন বিভাগের ম্যানগ্রোভ প্রকল্পের ৪ শতাধিক গাছ স্কেভেটর (ভেকু) দিয়ে ধ্বংস করেছে দুর্বৃত্তরা। শনিবার বিকেলে উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের চর আগস্তি বিটের আওতায় দক্ষিণ চর বিশ্বাস ম্যানগ্রোভ বাগানে এঘটনা ঘটে। এ ঘটনায় বন বিভাগ ৪ জনের বিরুদ্ধে গলাচিপা থানায় সাধারণ ডায়েরী করেছে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, গলাচিপা উপজেলার চর আগস্তি বিটে ৭৫ হেক্টর ভূমিতে ২০১৫ সালে ম্যানগ্রোভ প্রকল্পের আওতার বাগান সৃজন করা হয়। শনিবার বিকেলে স্থানীয় শাহিন হাওলাদারের নেতৃত্বে ৪/৫ জন স্কেভেটর দিয়ে তরমুজ বাগান করার জন্য বেড়িবাঁধ নির্মাণ করে। খবর পেয়ে বন বিভাগের লোকজন বাধা দিলে দুর্বৃত্তরা চলে আসে। এসময় স্কেভেটর (ভেকু) ৪ শতাধিক ম্যানগ্রোভ গাছ ধ্বংস করে।

দক্ষিণ চরবিশ্বাসের বাসিন্দা মো. শাহিন হাওলাদার জানায়, ওই চর ২০০৪-২০০৫ ও ২০০৫-২০০৬ অর্থ বছরে গলাচিপা ভূমি অফিস ভূমিহীন কৃষকদের মধ্যে বন্দোবস্ত দিয়েছে। আর বন বিভাগ ওই চরে কোন গাছ লাগায়নি, প্রকৃতিগতভাবেই কিছু আগাছা জন্ম নিয়েছে।

বন বিভাগের গলাচিপা বিটের কর্মকর্তা আবদুল বারেক জানায়, এই চরে আমরা ২০১৫ সাল থেকে ম্যানগ্রোভ গাছের বাগান সৃজন করেছি। স্বাভাবিক বন পাহারার অংশ হিসাবে আমরা বনের মধ্যের স্কেভেটর দিয়ে বাঁধ দিতে দেখলে বাধা দেই।

গলাচিপা উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা নয়ন মিস্ত্রী জানায়, মো. শাহিন হাওলাদারসহ ৪জনের বিরুদ্ধে গলাচিপা থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে পরর্বর্তী ব্যবস্থা নেয়া হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গলাচিপায় ম্যানগ্রোভ প্রকল্পের ৪ শতাধিক গাছ স্কেভেটর দিয়ে ধ্বংস করেছে দুর্বৃত্তরা : ৪ জনের বিরুদ্ধে সাধারণ ডায়েরী

১

গলাচিপায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত

২

৪ কিলোমিটার রাস্তার বেহাল দশা : চিকিৎসার জন্য রোগী নিতে হয় মরদেহ বহণকারী খাটে

৩

গলাচিপায় সমবায় প্রকল্পের সদস্যদের মধ্যে ঋণের চেক বিতরণ

৪

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

৫

গলাচিপায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

৬

গলাচিপা সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠান

৭

তদন্ত কমিটি গঠন : বিএনপির মিছিলে শ্লোগান ‘ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’

৮

গলাচিপায় মাদক কারবারী বাবা ছেলে গ্রেফতার

৯

গলাচিপায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

১০

‘প্রত্যেকটি রাস্তাঘাটের যেখানে অভিযোগ পাবেন সেখানেই যাবেন’ -প্রতিমন্ত্রী মো. নুরুল হক

১১

সাংবাদিক সমিত কুমার দত্তের প্রথম প্রয়াণ দিবস

১২

গলাচিপায় মব সৃষ্টি করে আসামী ছিনতাই

১৩

গলাচিপায় হাম ও ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রকট আকার ধারণ করেছে

১৪

ডেঙ্গু প্রতিরোধে গলাচিপায় পরিচ্ছন্নতা অভিযান

১৫

জ্বালানি তেলের দাম বাড়ায় গলাচিপায় ক্ষোভ

১৬

বরিশাল-কুয়াকাটা মহাসড়ক : যাত্রীবাহী বাস-অটো রিকাশার মুখোমুখী সংঘর্ষে নিহত ৪, আহত ৮

১৭

গলাচিপায় খাস জমিতে জিওপি’র অফিস করাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৪

১৮

গলাচিপায় বোরাক-মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে রিকশা চালকদের বিক্ষোভ

১৯

ঐতিহ্যবাহী চরকাজল মাধ্যমিক বিদ্যালয় : ম্যানেজিং কমিটির আহ্বায়ক মুহাম্মদ আল মামুন

২০