‎গলাচিপায় সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু আহত ২

‎গলাচিপায় সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু আহত ২

পটুয়াখালীর গলাচিপায় মোটরসাইকেল দুর্ঘটনায় আপন দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুইজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার বেলা পৌনে এগারোটার দিকে পৌর এলাকার গ্রামীণ ব্যাংকের সামনে গলাচিপা-উলানিয়া সড়কে। নিহতরা হলেন মো. জব্বার হাওলাদারের ছেলে মো. তামিম হাওলাদার (২০) ও আবু মিয়ার ছেলে মো. ফয়সাল (১৯)। দুজনই পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের শ্যামলীবাগের বাসিন্দা। আহতরা হলেন অটোরিকশা যাত্রী সোহরাব (৫০) ও শরীফ (২৫)। গুরুতর আহত অবস্থায় তাদেরকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার বেলা পৌনে এগারোটার দিকে বাসা থেকে তামিম ও ফয়সাল মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। পৌর এলাকার গ্রামীণ ব্যাংকের সামনে গলাচিপা-উলানিয়া সড়কে আসলে তাদের মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থল থেকে তামিমসহ অন্যদের উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক তামিমকে মৃত ঘোষণা করেন এবং অন্যদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বরিশাল নেওয়ার পথে ফয়সালেরও মৃত্যু ঘটে। অন্য দুই আহত বরিশাল চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

এ বিষয়ে ‎গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহম্মেদ ঘটনার সত্যতা স্বীকার করে করে বলেন, এ ঘটনায় কোন পক্ষ মামলা দায়ের করলে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।

 

 


Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎গলাচিপায় সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু আহত ২

‎গলাচিপায় সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু আহত ২

সৌদি আরবের সাথে মিল রেখে গলাচিপায় ঈদ উদযাপন

আধিপত্য বিস্তার করতেই চরকাজল ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সদস্যদের অনাস্থা প্রস্তাব

গলাচিপায় লড়িচাপায় প্রাণ গেল ঠিকাদারের

গলাচিপায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন বিষয়ক অবহিতকরণ সেমিনার

শিশু শিক্ষার্থী রামিসা হত্যার বিচার দাবিতে গলাচিপায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

গলাচিপায় আইন-শৃঙ্খলা ও প্রস্তুতিমূলক সভা

গলাচিপায় গাছ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু, আহত ৩

অবশেষে চলমান মামলার মধ্যেই চলে গেলো ওমান প্রবাসীর স্ত্রীর অনৈতিক সম্পর্কের ফসল হতভাগ্য শিশুটি!

১০

গলাচিপায় ট্রাকসহ জব্দ ৪০ ড্রাম রেণু পোনা, নদীতে অবমুক্ত

১১

পর্যায়ক্রমে সমগ্র বাংলাদেশে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা করা হবে -প্রতিমন্ত্রী নুরুল হক

১২

গলাচিপায় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

১৩

গলাচিপায় হঠাৎ লিফলেট উড়িয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের শ্লোগান

১৪

বাবার সাথে অভিমানে শিক্ষার্থীর আত্মহত্যা

১৫

‘ফ্যামিলি কার্ড আমাদের নারীদের জন্য সেইভ গার্ড’ -প্রতিমন্ত্রী নুরুল হক

১৬

চিকিৎসক ও জনবলের অভাবে পরিত্যক্ত চরকাজল ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র

১৭

গলাচিপায় মা-ছেলেসহ ৪ ইয়াবা কারবারী গ্রেপ্তার

১৮

গলাচিপায় দশম শ্রেণির স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

১৯

গলাচিপায় অগ্নিকাণ্ডে বসত ঘর ভষ্মিভূত

২০
error: Content is protected !!